ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। বিপিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে।
এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা। এর ফলে বিমানের ভাড়াও বাড়ার সম্ভাবনা রয়েছ। এতে আকাশপথের যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা। গতকাল জেট ফুয়েলের দাম বাড়ার বিষয়টি জানিয়েছেন অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা। সূত্রমতে, গত ১৩ মাসে এ পর্যন্ত ১১ বার বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। অর্থাৎ বিপিসি গত ১৩ মাসে এর দাম ৬৭ শতাংশ বাড়িয়েছে। ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৪৮ টাকা, জানুয়ারিতে হয় ৫৩ টাকা, ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা, এপ্রিলে ছিল ৬১ টাকা। তবে মে মাসে লিটারে এক টাকা দাম কমানো হয়েছিল। জুনে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬ টাকা, আগস্টে ৬৭ টাকা এবং এ বছরের অক্টোবরে দাঁড়ায় ৭০ টাকায়।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments