কুমিল্লা অফিস: জেলার মনোহরগঞ্জে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।নিহতদের পরিচয় জানা যায়নি।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাফর ইকবাল বাসসকে বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে প্রথমে একটি ট্রাক্টরে ধাক্কা দেয়। এরপর বাসটি যাত্রীবাহী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রথম কার্যক্রম শুরু করেন।তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে ...
স্টাফ রিপোর্টার: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ ২৮ জুলাই সকাল ৬টায় পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে ...
বরিশাল অফিস: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন।সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল ...
সব মন্তব্য
No Comments