রংপুর অফিস: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলছেন, রৌমারী, রাজিবপুর উপজেলার সাথে কুড়িগ্রাম জেলা সদরের সংযোগ সেতু নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলের ৭ জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। এ সেতু অবহেলিত এ বিস্তীর্ণ জনপদের উন্নয়নের মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে, যার মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষিভিত্তিক এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের দুয়ার খুলে দেবে। এছাড়াও ভারতের আসাম ও মেঘালয়ের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণেও এ ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এ ব্রিজ নির্মাণের জন্য মহান সংসদে দাবি তুলেছি। মাননীয় প্রধান মন্ত্রীর সাথে কথা বলেছি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লিটার প্রেরণ করেছি। এরই পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের কর্মকর্তারা আজ সরেজমিনে ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসেছেন। ইনশাআল্লাহ এ ব্রিজ নির্মিত হবে।
তিনি রবিবার দিনব্যাপি ব্রম্মপুত্র নদে সেতু নির্মানের সাম্ভব্য স্থান; রৌমারী উপজেলার ফলুয়ারচর থেকে চিলমারী উপজেলার রমনা ঘাট, বনগ্রাম ঘাট, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হবিগঞ্জ ঘাট এলাকা পর্যন্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন সেতু কর্তৃপক্ষের পরিচালক ড. মনিরুজ্জামান, প্রজেক্ট ডিরেক্টর লিয়াকত হোসেন, সেতু কর্তৃপক্ষের উপসচিব মো. আবুল হাসান, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments