ময়মনসিংহ অফিস: ‘দুই দফাতেই চল্লিশজনের মত প্রাণহানি, সহিংসতা, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট প্রদানের হুমকি, প্রশাসনের চূড়ান্ত হস্তক্ষেপ ও টাকার খেলা যদি উৎসবমুখর পরিবেশের ভোটের চেহারা হয় তা’হলে নির্বাচন ব্যবস্থা কি পরিনতি নিয়েছে তা বোধগম্য। নির্বাচন কমিশন স্বীকার না করলেও তারা ইতিমধ্যেই নির্বাচনের দফা রফা করে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন প্রশাসনের কাঁধে দায় রাখতে চাচ্ছে। অথচ ভোটের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীন থাকে। কমিশনের হুকুম মানতে প্রশাসন বাধ্য। আর রিটানিং অফিসারদের আইনগত ক্ষমতাই আছে এসব নিয়ন্ত্রণ করার। নির্বাচনকে এই অবস্থায় নিয়ে আসায় জন্য নির্বাচন কমিশনই দায়ী। সামনের নির্বাচন কমিশনের যদি একই হাল হয় তা’হলে গণতন্ত্রের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।
আজ ১৩ নভেম্বর বিকেল ৪টায় শেরপুর নলিতাবাড়ী করোনা প্রতিরোধে গঠিত ‘কমরেড আবুল বাশার ব্রিগেডের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি একথা বলেন। মোবাইল ফোনে দেয়া তার ঐ বক্তব্যে করোনাকালে মানুষের পাশে দাড়ানোর জন্য কমরেড আবুল বাশার ব্রিগেডের স্বেচ্ছাসেবদের অভিনন্দর জানান। মেনন করোনা কিছুটা নিয়ন্ত্রকে এলেও ভয় যে আবার ফিরে আসবেনা তার নিশ্চয়তা নাই। আর সে কারণে শতভাগ টিকা আর মাস্ক পরিধানের বিকল্প নাই।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments