ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া (১৯) নামে এক যুবককে ফেতার করেছে পুলিশ। গতকাল সোমবার (০৫ মে) বিকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধরখার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে শারীরিক প্রতিবন্ধী আশা মনি (১৬) একা ঘরে থাকা অবস্থায় প্রতিবেশী রকিব মিয়া ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওইদিন সকাল ৮টায় আশার মা রেলী বেগম (৩৬) ও স্বামী সুজন খান জরুরি কাজে ঢাকা গেলে রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফিরে তারা ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করেন। সেখানে তারা রকিব মিয়াকে আশার সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে আশার কাছ থেকে জানতে পেরে পরিবারটি আখাউড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে পুলিশ রকিব মিয়াকে ধরখার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রকিব মিয়া তার অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত রকিব মিয়া (১৯) মানিক ভান্ডারী ও রিনা বেগমের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত রকিব মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments