লঘূচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

প্রকাশ : 06 Jul 2025
লঘূচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

ডেস্ক রিপোর্ট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও  সমুদ্র বন্দসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



সম্পর্কিত খবর

;