স্টাফ রিপাের্টার: প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে সরকার। বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ নিকার-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলাগুলোর প্রস্তাব উপস্থাপন করে।
অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ ভেঙে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া ভেঙে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর ভেঙে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুর সদর ভেঙে ‘চন্দ্রগঞ্জ’। একই বৈঠকে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন পায়।
সিদ্ধান্ত কার্যকর হলে দেশে উপজেলার সংখ্যা আরও বাড়বে এবং বগুড়া হবে দেশের নতুন সিটি করপোরেশন। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, নতুন প্রশাসনিক ইউনিটগুলো গঠনের ফলে ওইসব এলাকায় নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments