ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৬২২

প্রকাশ : 17 Sep 2025
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৬২২

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।  চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৮৫ জন ও নারী ৭৬ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৯৯ জন ও নারী ২২৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩৯ হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ০৪ জন ও নারী ১৫ হাজার ৮১০ জন।


সম্পর্কিত খবর

;