স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখার পরিচালক মোঃ রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই শেষে বিভাগভিত্তিক এ ফলাফল চূড়ান্ত করা হয়েছে। রংপুর অঞ্চলের ৩৩টি সংসদীয় আসনে বৈধ মনোনয়নপত্র রয়েছে ২১৯টি এবং বাতিল হয়েছে ৫৯টি। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে বৈধ ১৮৫টি ও বাতিল ৭৪টি মনোনয়নপত্র রয়েছে।
খুলনা অঞ্চলের ৩৬টি সংসদীয় আসনে বৈধ মনোনয়নপত্র ১৯৬টি এবং বাতিল হয়েছে ৭৯টি। বরিশাল অঞ্চলের ২১টি আসনে বৈধ ১৩১টি ও বাতিল ৩১টি মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে বৈধ ১৯৯টি এবং বাতিল ১১২টি মনোনয়নপত্র রয়েছে।
ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনে সর্বাধিক ৩০৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল হয়েছে ১৩৩টি। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে বৈধ মনোনয়নপত্র ৯৬টি ও বাতিল ৪৬টি। সিলেট অঞ্চলের ১৯টি আসনে বৈধ ১১০টি এবং বাতিল ৩৬টি মনোনয়নপত্র রয়েছে।
এছাড়া কুমিল্লা অঞ্চলের ৩০টি সংসদীয় আসনে বৈধ মনোনয়নপত্র ২৫৯টি ও বাতিল ৯৭টি। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে বৈধ ১৩৮টি এবং বাতিল ৫৬টি মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ এর মধ্যে।
স্টাফ রিপোর্টার: আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা ইতিহাসে মুজিবনগর সরকার গঠন নামে পরিচিত। এই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ...
সব মন্তব্য
No Comments