ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১২২৫

প্রকাশ : 07 Oct 2024
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১২২৫

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯৩ জন ও নারী ৯৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৭৬৩ জন ও নারী ৪৫৫ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩৭ হাজার ৮০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৯০৬ জন ও নারী ১৩ হাজার ৯০২ জন।


সম্পর্কিত খবর

;