চট্টগ্রাম অফিস: ‘৪৭ বাংলা’র প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র ‘হুইল চেয়ার’। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম সিটির দুই নম্বর গেট এলাকার একটি রেস্টুরেন্টে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনির্বাণ করিম।
আবৃত্তি শিল্পী সেলিম রেজা সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক আলিউর রহমান রোশাই, ছবিটির প্রযোজক কাজী মাজহারুল হক, পরিচালক অনির্বাণ করিম, হাইড আউট রেস্টুরেন্টের স্বত্বাধীকারী রুম্মান আহমেদ, অভিনেতা আশরাফুল করিম সৌরভ, রূপায়ন বড়ুয়া, মোশারফ ভূঁইয়া পলাশ ও এর কলা-কুশলীরা।
মাদকদ্রব্য সেবনের ক্ষতিকর দিক, সমাজে এর প্রভাব, মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া এক তরুণের পারিবারিক জীবনের করুণ পরিণতি, মাদকদ্রব্যের বিরুদ্ধে জন সচেতনতা তৈরি ইত্যাদি বিষয়- এ চলচ্চিত্রে দেখানো হবে।
‘হুইল চেয়ার’ ছবির চিত্রগ্রহণে রয়েছেন অজয় দেব অনিক, সঙ্গীত পরিচালনায় শিপন, কস্টিউম ডিজাইনার পিংকি, রূপসজ্জ্বায় বিনা চৌধুরী, লাইট ডিজাইনে ইফতেখার উদ্দিন রুবেল। প্রধান সহযোগী পরিচালক মুরাদ হাসান ও সহকারী পরিচালক রিফাতুল ইসলাম তুহিন, রাজিব বড়ুয়া কাব্য, সুমেধ বড়ুয়া, প্রান্ত শর্মা। বিশেষ সহযোগীতায় আশরাফুল করিম সৌরভ, মোশারফ ভূঁইয়া পলাশ, সাফাত জামিল, মোহাম্মদ মোস্তফা, সিব্বির।
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাবিরা সুলতানা বিনা, সুজিত চক্রবর্তী, আশিষ নন্দী, তৌহিদ হাসান ইকবাল, অমিত চক্রবর্তী, রহমান, মামুন আহমেদ, জুলিয়েট, ফাল্গুণী দাশ, শাহ জালাল রনি, বাপ্পী হায়দার, শেখ সাদী, মাইমুনা আমিন, মামুন খান রাহী, আরাফ চৌধুরী, সৌরভ পাল, সুহারাত আমিন অপরূপা, মোহাম্মদ রাসেল, ফরহাদ রাব্বি, জয়নাল আবেদীন, মান্নান হিমেল, আহনাফ আল আরাফ, প্রান্ত শর্মা, আলী প্রমুখ।
ছবিটিতে পাঁচটি গান থাকবে। কণ্ঠ দেবেন শেখ সাদী, আরিফা সিদ্দিকী ও শিপন। ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর। চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments