শরীফুল ইসলাম, নেত্রকোনা: মদন উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'লেটস ক্রিয়েট'-এর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুরু হয়েছে। "নিজের রক্তের গ্রুপ জানুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন" এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি মদন পৌরসভা ও এর আশেপাশের স্কুলগুলোতে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করার এই মহতী উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার স্বনামধন্য মাঘান উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনেই বিদ্যালয়টির প্রায় ২০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। সংগঠনটির নিজস্ব তত্ত্বাবধান ও অর্থায়নে পরিচালিত এই ক্যাম্পেইন ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই উদ্যোগের গুরুত্ব সম্পর্কে 'লেটস ক্রিয়েট'-এর প্রতিষ্ঠাতা সদস্য আল মোজাহিদ ইমু বলেন, "রক্তের গ্রুপ জানা একটি অত্যন্ত জরুরি তথ্য। আকস্মিক বিপদে রক্ত দেওয়া বা নেওয়ার পাশাপাশি মা-বাবার রক্তের গ্রুপের ভিন্নতার কারণে সন্তানের জীবনও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আমরা স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে চাই।"
সংগঠনের সভাপতি এবং একজন নিয়মিত রক্তদাতা শেখ কায়কোবাদ বলেন, "রক্তদান একটি মহৎ কাজ। আমরা সমাজে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই, আর তার প্রথম ধাপ হলো নিজের রক্তের গ্রুপ জানা। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা অল্প বয়স থেকেই নিজের গ্রুপ জেনে পরোপকারে উদ্বুদ্ধ হবে।"
'লেটস ক্রিয়েট'-এর সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ রিমন জানান, "এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত থাকবে।"
আগামী এক সপ্তাহ জুড়ে মদনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। 'লেটস ক্রিয়েট'-এর এই ব্যতিক্রমী উদ্যোগটি এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments