নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আশরাফুল ইসলাম (২০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷
সে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বন্দরপাড়া এলাকার শহীদের ছেলে।
জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মরিচ হাটিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসফিকুল আলম হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়।
বিপরীত দিকে থেকে আসা নিয়ন্ত্রণহীন ভাবে মোটরসাইকেলের এক আরোহীকে থামানো হয়। পরে তাকে আটকানো হলে মাদকাসক্ত মনে হয়। সে মাত্রাতিরিক্ত মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিল যেটা জীবনের জন্য মৃত্যুর ঝুঁকি রাখে।
মাদকসেবন করে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং মাদক সেবন করায় তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা এবং জেল হাজতে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments