ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ : 01 Sep 2024
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ৪৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৩০৩ জন ও নারী ১৭৩ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৩ হাজার ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৮০ জন ও নারী ৫ হাজার ১৩৯  জন।


সম্পর্কিত খবর

;