স্টাফ রিপোটার; সুন্দরবনকে বাঁচানোর বার্তা দিয়ে অনুষ্ঠিত হল দুই বাংলার চিত্রশিল্পীদের আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। গেলো ২৭ ও ২৮ ফ্রেরুয়ারী দুই দিন ব্যাপী এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের আয়োজন করে সুন্দরবন আর্ট একাডেমি। সুন্দরবনের ভারতীয় অংশের এক প্রত্যন্ত দীপ মৌসুনী। এ দ্বীপেই আয়োজিত হয় এ আর্ট ক্যাম্প।
ক্যাম্পে প্রায় অর্ধশত চিত্রশিল্পী অংশ নেন। বাংলাদেশ ও ভারতের উভয় অংশ জুড়ে রয়েছে বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন। উভয় অংশেই উজাড় হচ্ছে এ বন। শিল্পীরা মনে করেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাকে বাঁচাতেই সুন্দরবনকে বাঁচাতে হবে।
এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী খলিফা পলাশ ও চিত্রশিল্পী নাজমুন নাহার রহমান এবং ভারতের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী বিমান নাগ।
প্রদীপ প্রজ্জ্বলন ও জল তুলি দিয়ে রং করার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিন সুন্দরবন আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী দেবরাজ বেরা জানান, সুন্দরবনে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে। তবে, আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সুন্দরবন।
তিনি বলেন, সুন্দরবনকে বাঁচানোর বার্তা দিয়ে এই আর্ট ক্যাম্প মৌসুনী দ্বীপে করা হল। আমাদের লক্ষ্য রং তুলির মাধ্যমে সুন্দরবনের গুরুত্ব গোটা বিশ্বের কাছে তুলে ধরা।
এ আর্ট ক্যাম্পে যে সকল চিত্রশিল্পী অংশ নেন তারা হলেন, শ্রীয়াকান্ত পট্টনায়েক, তুহিন দত্ত, সমীর পাল, ঋতুপর্ণা চন্দ্র, বিজয় রক্ষিত, পরিতোষ সিনহা, দেবাশীষ দত্ত, ভাস্কর ঘোষ, বিপ্লব বাছাড়, প্রশান্ত কুমার বসু, সোমনাথ চন্দ্র, প্রশান্ত কুমার মাঝি, তন্ময় মাইতি, কিশোর রায়, সুমন সেন, বাদশা মোল্লা, সঞ্জয় মন্ডল, গনেশ দাস, সুকুমার বিশ্বাস, ভাস্কর দে, অনিমেষ মালাকার, কৌশিক সাঁতরা, দেবিশীষ শেট, প্রবীর লোহার, তানিশা দত্ত, সৌমিত্র মন্ডল, প্রত্যুষ বাগ, পিন্টু পাল, সোমনাথ ঘর, বুনাল সরদার, সুনন্দা ঘাটিুয়া, প্রনতি দাশ, রিনি কয়াল, মৌমিতা জানা, করবী জানা, পুস্পিতা সরদার প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments