ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “অনুবাদ ও বাংলা পরিভাষা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে দিনব্যাপী মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ও বাংলা পরিভাষা বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক। প্রশিক্ষণ কর্মসূচিতে ফারসি থেকে বাংলা এবং বাংলা থেকে ফারসি অনুবাদের সমস্যা ও সম্ভাবনা, বাংলা থেকে জাপানি ভাষায় অনুবাদের চ্যালেঞ্জসমূহ ও
আমাই-এর Pocket Dictionary অনুবাদের অভিজ্ঞতা, সৃষ্টিশীল সাহিত্যের অনুবাদ-প্রয়োজন ও সমস্যা, টেক্সট্ ও অনুবাদ এবং মাতৃভাষা বিকাশে অন্যতম বাহন হলো অনুবাদ নিয়ে আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সবুর খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাহেদুজ্জামান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক রফিক-উম-মুনীর চৌধুরী এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব নথুয়াই মারমা। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর কর্মকর্তা-কর্মচারীগণ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
সব মন্তব্য
No Comments