স্টাফ রিপোটার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।
রবিবার রাত সোয়া এগারটার সময় তার খিলগাওস্থ বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু। তিনি জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরআগে গত ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তারকে কোর্ট প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
সব মন্তব্য
No Comments