ডেস্ক রিপোর্ট: আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছ থেকে প্রত্যাশিত পূর্ণ সহযোগিতা না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে ১১ দলীয় জোটের একাধিক শরিক দল। তাদের অভিযোগ, যেসব আসন ছেড়ে দেওয়ার কথা ছিল, সেখানে জামায়াত প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় শরিকদের অনেক প্রার্থী কার্যত প্রতিযোগিতার বাইরে চলে গেছেন।
জোটসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আর্থিক সহায়তার অভাবে বিশেষ করে এনসিপির বেশিরভাগ প্রার্থী নির্বাচনী মাঠে টিকতে হিমশিম খাচ্ছেন। আবার কিছু আসনে জামায়াত প্রার্থী না থাকলেও বিএনপি নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ না পাওয়ায় শরিক দলের প্রার্থীরা প্রচারে পিছিয়ে পড়ছেন।
শরিক দলগুলোর দাবি, জোট গঠনের সময় জামায়াত আশ্বাস দিয়েছিল—শরিকদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের যেভাবে সহায়তা দেওয়া হয়, একইভাবে অন্যান্য শরিক প্রার্থীদেরও সহযোগিতা করা হবে। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম বলেন, শরিক দলগুলোর সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে এবং জামায়াতের নেতাকর্মীরা তাদের পক্ষে মাঠে রয়েছেন।
তবে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মূল সংকটটি আর্থিক সহায়তা ঘিরে। বিভিন্ন দলের প্রার্থীরা অর্থ সহায়তার জন্য যোগাযোগ করলেও জামায়াত নিজ দলের প্রার্থীদের নির্বাচন ব্যয় মেটাতেই চাপের মধ্যে রয়েছে। ফলে ইচ্ছা থাকলেও সব শরিককে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব হচ্ছে না।
সূত্র: সমকাল
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
সব মন্তব্য
No Comments