ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪, যা ‘হালকা’ মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকার আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। উৎপত্তিস্থল দূরে হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়েছে।
হঠাৎ কম্পনের ফলে কয়েকটি এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটেও দেশে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে জানিয়েছিল ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments