সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নবি হোসেন (৫২) নামের একজন কৃষক নিহত হয়েছেন।
২৯ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবি হোসেন ঐ গ্রামের মৃত জুরান আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামের কৃষক নবি হোসেন ও প্রতিবেশী আকমত আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেও তা সমাধান করতে পারেননি। ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে কৃষক নবি হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার ওপর হামলা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। খবর পেয়ে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নবি হোসেনের লাশ উদ্ধার করে দেওয়ানগঞ্জ থানায় পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নবি হোসেন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত নবি হোসেনের লাশের ময়নাতদন্ত জন্য জামালপুর পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া অফিস: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোন ...
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর সীমান্ত এলাকা চরখানপুরের ৬০ বিঘা চরে একদল রাখাল ২ শতাধিক গরু চরাচ্ছিল মাঠে,গরুগুলো ঘাস খেতে খেতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে,যখন গরুগুলো ভারতীয় সীমান্তের অনেক ...
সব মন্তব্য
No Comments