মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। দূর্গা উৎসবের আগে কখনোই হামলার ঘটনা ঘটেনি। এবার কেন ঘটছে তা খতিয়ে দেখতে হবে। এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা জড়িত তাও বের করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে। দেশের মানুষ জানতে চায় কে বা কারা হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত। তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ও হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, রনচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ এনামুল হক আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টি যোগ দেন। এ উপলক্ষ্যে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, মোঃ পেয়ারুল হক হিমেল, হাজী লিটন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments