স্টাফ রিপোটার: বাংলাদেশের অন্যতম মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। ছোটদের টিভি চ্যানেল দুরন্ত এর ‘দুরন্ত সময়’ অনুষ্ঠানে ‘মূকাকু’ চরিত্রে অভিনয়ের তিনি মূকাকু হিসেবেও পরিচিতি।বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল (২৩জুন) সন্ধ্যা ৭টায় রয়েছে এই শিল্পীর একক মূকাভিনয় এর প্রদর্শনী। বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের দল মাইম আর্টের প্রযোজনায় দেড় ঘণ্টার এই প্রদর্শনীতে নিথর মাহবুব তার আলোচিত পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’ এর প্রদর্শনীর পাশাপাশি তার জনপ্রিয় খন্ড মূকাভিনয়গুলো প্রদর্শন করবেন যার মধ্যে আছে ‘বাংলাদেশ’, ‘ইভটিজিং’, ‘অনুশোচনা’, ‘ওভার কনফিডেন্স’, ‘বোকার সার্কাস’, ‘আত্মঘাত’, ‘নারী নির্যাতন’ এবং সবশেষে সংক্ষিপ্ত আকারে রয়েছে । মূকাভিনয়গুলো রচনা করে নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই। মিউজিক করেছেন রপসজ্জাকর শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে কাজ করছেন ফয়সাল, টুটুল, অনিক ও রবিন।
নিথর মাহবুব বলেন, ‘ ঈদের আনন্দ শেষ হওয়ার পর আমার এই একক মূকাভিনয়ের মাধ্যমে দর্শক আবারো আনন্দে ফিরবে আশা করছি। শিশু-কিশোররা মূকাভিনয় খুব পছন্দ করে। মূকাভিনয় তাদের ভাবনার জগৎকে প্রসার করে। তাই অভিভাবকদের বলব- আপনাদের সন্তানদের সঙ্গে নিয়ে মূকাভিনয় দেখতে আসুন।’
এদিকে, শিল্পের নানা মাধ্যমে দখল রয়েছে নিথর মাহবুবের। তবে বাংলাদেশের শিল্প-সাংস্কৃতির অঙ্গনে তিনি মূকাভিনয় শিল্পী হিসেবে বেশি পরিচিত। মঞ্চের পাশাপাশি বর্তমানে টিভি নাটকেও তিনি নিয়মিত অভিনয় করছেন। এবার ঈদে প্রচার হয়েছে তার অভিনীত দুটি নাটক। এর মধ্যে ‘নানা বাড়িতে ঈদ’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত জীবনমুখী গান-ও করছেন। সর্বশেষ ‘মুদ্রাস্ফীতি’ শিরোনামে গান প্রকাশ করেছেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments