বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসক মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টায় কলেজ রোডস্থ ষ্টার কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভি. ডাঃ গোপেন্দ্র আচার্য্য রানু।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালস লিঃ এর সৌজন্যে ভি: ডাঃ মো মামুনুর রশিদ ও ভি:ডাঃ মোঃ আব্দুল আজিজ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ভি. ডাঃ রাধাকান্ত দাশ।
সায়েন্টিফিক সেমিনারে কোম্পানির ইতিহাস এবং বিভিন্ন ঔষধের কার্যকারিতা নিয়ে স্লাইড শো প্রদর্শনের মাধ্যমে বক্তব্য তুলে ধরেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ-এর মেডিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট-এর সিনিয়র গ্রুপ ম্যানেজার ডাঃ আবু আহাদ।
আরও বক্তব্য রাখেন রিজিয়নাল ম্যানেজার মোঃ আলমগীর হোসেন,সিনিয়র এরিয়া ম্যানেজার দেবব্রত অধিকারী শ্যামল প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে বলেন, গ্রামবাংলার মানুষের চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকরা প্রায় বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে আসছেন।
সভাপতির বক্তব্যে ভি ডাঃ রাধাকান্ত দাশ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বিভিন্ন কাযক্রম তুলে ধরেন এবং পরিশেষে সভা সমাপ্তি ঘোষণা করেন ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র জানা গেছে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
সব মন্তব্য
No Comments