মৌলভীবাজার প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য সরবরাহ না আসার অজুহাতে কিছু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। এরা সততার সাথে ব্যবসা করতে চায় না। বেশি লাভ করতে চায়। কৃষিমন্ত্রী হিসেবে আমি সবজির বাজার ঘুরে দেখবো। মজুতদারির ব্যাপারে সরকার সজাগ রয়েছে। যে দুর্নীতি করবে তাকে সাথে সাথে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যৌক্তিক দামের চেয়ে কেউ বেশি দামে বিক্রি করে, তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। তবে আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনোরকম মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।
অনুষ্ঠানে মন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে ব্যাপক সাফল্য এসেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নারীদের দক্ষ করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ দেওয়া হচ্ছে। এসব নারীঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব তাওহীদ আহমদ সজল প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments