বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের জন্য ‘মিডিয়া কর্নার’ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে। এদিন বেলা ১২:৩০ মিনিটে রাকসু প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের পাশে, কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনের চত্বরে এই মিডিয়া কর্নারের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম, রাকসু কোষাধ্যক্ষ ও রিটার্নিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য সেখানে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এই মিডিয়া কর্নারে গণমাধ্যম প্রতিনিধিদের বসার জন্য চেয়ার-টেবিল, আলো ও ফ্যান এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা আছে। প্রয়োজনে সেখানে ব্রিফিং ও সংবাদ সম্মেলন করা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments