বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগের জুলাই ২০২২ সেশনের বিভিন্ন লেভেল/টার্মের শিক্ষার্থীদের (ডিজাইন স্টুডিও) বাছাইকৃত কাজের (ডিজাইন) সমন্বয়ে একটি প্রদর্শনী আগামী ২-৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অনুষ্ঠিত হতে হবে। বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আয়োজনের অংশ হিসেবে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, নৃতাত্ত্বিক জাদুঘর এবং আরবান ব্লক ডেভেলপমেন্টের নকশাসহ প্রদর্শিত হবে নানাবিধ স্থাপত্য নকশা। এছাড়া প্রদর্শনীর তৃতীয় দিনে (৪ঠা মার্চ) বিকাল ৪ ঘটিকায় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার মাহফুজ আলম সুমন, অপি করিম, সব্যসাচী হাজরা এবং তানজীর চৌধুরী তুহিন। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments