বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের সাংবাদিক ফোরাম-এর (বশেমুরবিপ্রবিসাফো) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হৃদয় সরকার এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
বুধাবার(১৫মে) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিরুদ্দিনের উপস্থিতিতে বেলা ১২টা থেকে নির্বাচন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের প্রভাষক পার্থ সারথী রায়, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের উপদেষ্টা শেখ আবদুর রহিম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেজবা রহমান সুপ্ত।
নব-গঠিত কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম রাব্বি(প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক কৌশিক দাশ(দৈনিক বাংলাদেশ সংবাদ), দপ্তর সম্পাদক সিহাব বিশ্বাস(দৈনিক আজকের অর্থনীতি), সহ-দপ্তর সম্পাদক মুহিব খান(বায়ান্ন নিউজ), অর্থ-বিষয়ক সম্পাদক মো. আসিব ইকবাল(দৈনিক সকালের শিরোনাম), সহ-অর্থ বিষয়ক সম্পাদক জুবাইদা রহমান তুলি(দৈনিক কালের খবর), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফসান ইসলাম(দৈনিক দেশান্তর), সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শান্ত সাহা(দৈনিক মানবচিত্র), সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক২ পূর্ণিমা সরকার(এশিয়ান মিরর), সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক৩ মো. সাকিব শেখ (দৈনিক অভিযোগ)। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আফিফা নাজনীন আশা এবং বিষটি সূত্রধর।
নব-নির্বাচিত কমিটির সভাপতির বক্তব্যে হৃদয় সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরাম শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য সংগঠণ। আমি এ সংগঠনের দায়িত্ব হাতে পেয়ে খুবই আনন্দিত। আমি চেষ্টা করবো সত্য ও নিষ্ঠার সাথে সকল অন্যায়ের মুখোমুখী দাঁড়াব।
সাধারন সম্পাদকের বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। আশা করি আমি আমার কলমের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ করবো এবং সকল প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সাংবাদিকতার সঠিক চর্চা করবো।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments