স্টাফ রিপোটার: কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল খেলা আগামী ১৫ জুলাই সোমবার ভোর ৬টায় অনুষ্ঠিত হবে।ফাইনাল খেলার মধ্যে দিয়ে এবারের পর্দা নামবে।
এবারের কোপা ফাইনাল ম্যাচে শিরোপার জন্য লড়বে ফেভারেট আর্জেন্টিনা ও কলম্বিয়া।সেমি ফাইনালের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই ফাইনাল নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ( ১১ জুলাই )সকাল ৬টায় সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে ফাইনাল নিশ্চিত করনে কলম্বিয়া। এই জয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
আর্জেন্টিনার সাথে যৌথভাবে ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেই উরুগুয়েকে সেমিতে থামিয়ে দিয়েছে কলম্বিয়া। কলম্বিয়া একবার কোপা আমেরিকা জিতেছে।
এবার দেখার অপেক্ষা অঘটন ঘটিয়ে শিরোপা কলম্বিয়ার হাতে উঠবে। নাকি ফেভারেট আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবেন।
আগামী ২১ জুন যুক্তরাস্ট্রে শুরু হয়। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সবচেয়ে বড় আসর।এবার উত্তর ও মধ্য আমেরিকাকেও এই টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে।
এবার মোট ১৬টি দেশ অংশ নিয়েছিল। এর মধ্যে কনমেবল থেক ১০টি ও কনকাকাফ থেকে ৬টি দল খেলবেন।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০২১ আসরে স্বগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নেয়।
আগামী ১৫ জুলাই ভোর ৬টায় মায়ামি গার্ডেন্স স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফুটবলখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা মাতাবেন কোপা আমেরিকা কাপের ফাইনাল ম্যাচ। আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থা এতথ্য নিশ্চিত করেছেন। তিনটি বিশ্বকাপে পারফরম্যান করে নজর কেড়েছিলেন তিনি।
আগামী ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দিন মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা।
প্রথমবারের মতো কোপা আমেরিকা কাপে কলম্বিয়ার এই গায়িকা পারফর্ম করবেন।যুক্তরাষ্টের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার দর্শক গ্যালারীতে উপস্থিত থাকবেন।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments