মাহাবুবুর রহমান: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ মাঝেমধ্যে চোখ খুলছেন। তবে তিনি কারও ডাকে তেমন সাড়া দিচ্ছেন না। কয়েকদিন ধরে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে না। টানা ৮০দিন রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। রওশনের সর্বশেষ শারীরিক অবস্থার খোজ নিতে আজ রবিবার সিএমএইচে জানান এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামনুর রশিদ। এসময় বিদিশা সিদ্দিক এবং এরশাদ পুত্র শাহারা জারাব এরিক এরশাদও উপস্থিত ছিলেন। কাজী মামুন জানান, ম্যাডাম (রওশন এরশাদ) কথা বলতে পারছেন না। তবে, আমাদের কথা শুনেছেন। আমাদের কথা শুনে উনি কাঁদলেন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রয়াত এরশাদ তনয় রাহ্গীর আল মাহি সাদ এরশাদ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আম্মুর ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে কমছে। আগের চেয়ে ভালো, তবে তিনি খুব ক্লান্ত। চোখ খুলছেন। বার্ধক্যের কারণে বেশি দুর্বল হয়ে পড়েছেন।
উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০-এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে। অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে গত ২৫ আগস্ট তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আবারও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে আইসিইউতে নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments