ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

প্রকাশ : 30 Sep 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ৮৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৭৫৮ জন ও নারী ৩৯৪ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩০ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ৪৮২ জন ও নারী ১১ হাজার ৪৫৬ জন।






সম্পর্কিত খবর

;