কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মাত্র এক কিলোমিটার রাস্তা। কোথাও ছোট ছোট গর্ত। কোথাও নালা কাটা। আবার কোথাও কোথাও খানা খন্দে ভরা। মোট কথা সড়কটি চরম বেহল দশা হয়ে পড়েছে। এমন অবস্থা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের। এছাড়া অভ্যন্তরীন অধিকাংশই কাঁচা রাস্তা মাটির সাথে মিশে গেছে। এর ফলে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষজন চলাচলেই অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, গত অমাবশ্যার প্রভাবে দেবপুর বেরিবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করে উপজেলার চম্পাপুর ইউনিয়নের রাস্তাগুলো বেহাল দশা হয়ে পড়ে। গ্রামের অভ্যন্তরীন একমাত্র পাকা রাস্তাটির অবস্থা খুবই খারাপ। চালিতাবুনিয়া গ্রামের বাংলাবাজারের পশ্চিম পার্শ্ব থেকে এম ইউ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা খানাখন্দে ভরা। কোনো যানবাহন চলাচল করতে পাড়ছেনা। এর ফলে এলাকার মানুষ দূর্ভোগে রয়েছে। এছাড়া ওই ইউনিয়নের অসুস্থ্য রোগী ও গর্ভবতী মায়ের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।
ভাড়ায় মটার সাইকেল চালক মো.জহির ফকির বলেন, এ রাস্তায় মটোর সাইকেলাও চালানো দুস্কর। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দূর্ঘটনার শিকার হই। আবার অনেকে মটোর সাইকেলা চালানো ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বসে রয়েছে।
চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার বলেন, আমার ইউনিয়নটি অত্যান্ত অবহেলিত। গ্রামের অধিকাংশ রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদূর্ভোগ লাঘবে রাস্তাগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেছি।
এ ব্যাপারে এলজিইডি উপজেলা প্রকৌশলী মো.মোহর আলী বলেন, বর্তমানে রাস্তা সংস্কারের কোনো ফান্ড নেই। ফান্ড পাওয়া গেলে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments