মাহাবুবুর রহমান : বাংলাদেশের সমকালীন রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত। অতীত কর্মকান্ডের জন্য বিএনপিতেও মানুষের আস্থা নাই। তাই মানুষ তৃতীয় রাজনৈতিক বিকল্প খুঁজছে। জাতীয় পার্টি তার ঐতিহাসিক কর্মকান্ডের জন্য মানুষের আস্থার স্থল হয়ে দাঁড়িয়েছে।
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইজাহারুল হক।
এই যোগদান অনুষ্ঠানে পার্টির মহাসচিব আরো বলেন, জনগণের আস্থায় জাতীয় পার্টি ভবিষ্যত রাজনৈতিক বিকল্প। তাই বিভিন্ন শেণী পেশার মানুষ পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জিএম কাদের এমপি’র নেতৃত্বে আস্থা রেখে জাতীয় পার্টিতে যোগদান করছেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, সম্পাদকমন্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন মিলন, জাকির হোসেন মিলন, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান বিপুল, জহিরুল ইসলাম, লেঃ কর্নেল (অব.) তসলিম উদ্দিন রেজাউল করিম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
সব মন্তব্য
No Comments