মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো তকিপুর মধ্যপাড়া এলাকার নসিমের ছেলে সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩),লক্ষিপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার রইসের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের খবির আলীর ছেলে আব্দুল হাকিম এবং কাশিয়াডাঙ্গা নগরপাড়ার ফজলুল হকের ছেলে তারভির ইসলাম সোহাগ (৩৫)।
এসময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন,এক লক্ষ সতের হাজার দুই শত টাকা,১ টি সিঙ্গার অ্যান্ড্রয়েড
টিভি,১ টি রাউটার,১ টি ডায়েরি এবং ১ টি মিনি প্যাড জব্দ করে।
রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার রাকিব জানান,এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকা হেডকোয়ার্টার থেকে রাজশাহীতে অনলাইন জুয়াড়ীদের তথ্য সংগ্রহকরে তদন্ত করছিলো।
মঙ্গলবার ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, এই জুয়ারিরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/ রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছিল। এতে অনলাইন জুয়া প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যুব সমাজসহ সাধারণ জনগণ সর্বশান্ত ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
এসব প্রতিরোধ করতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments