প্রধান উপদেষ্টাসহ ৫ উদেষ্টার দপ্তর পুনঃবন্টন
স্টাফ রিপোর্টার: অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনঃবন্টন করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগষ্ট) মন্ত্রী
পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
যাদের দপ্তর পুনঃবন্টন করা হয়েছে
প্রধান উপদেষ্টার অধীনে রাখা হয়েছে ছয়টি মন্ত্রণালয়।সেগুলো মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
অন্য উপদেষ্টাদের দপ্তর পুনঃগঠনে পেয়েছেন অর্থ ও পরিকল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাণিজ্য মন্ত্রণালয় ড. সালেহ উদ্দিন আহমেদ, বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যান এবং মহিলা ও শুশু বিষয়ক মন্ত্রণালয় শারমীন এস মুরশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণায়ের দ্বায়িত্ব পেয়েছেন হাসান আরিফ।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী পরিষদ বিভাগের ১৬ আগষ্ট (০৪.০০.০০০.৪২১.৮৪.০০৪.২৪.২৬০) সংখ্যক প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের ব ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের দিকে ভারত নজর রাখছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপ ...
সব মন্তব্য
No Comments