কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে উপজেলার মহিপুরের ৩ টি ইউনিয়নের ৩২ টি হতদিররিদ্র পরিবারকে আনুষ্ঠানি ভাবে ছাগল দেয়া হয়েছে। বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্প উদ্যোগে বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ওইসব পরিবারকে মাঝে এ সহায়তা প্রদান করে।
এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র মনিটরিং অফিসার পায়েল দাস, ফিল্ড অফিসার উজ্জল কুন্ডুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস বলেন, বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্প উদ্যোগে উপজেলার মহিপুর থানার তিনটি ইউনিয়নের ৩২টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
স্টাফ রিপোর্টার: ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুর ১.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও একই সঙ্গে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে একদিকে স্বল্পস্থায়ী ঝড় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
< ...
সব মন্তব্য
No Comments