বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুর্বল ওয়েবসাইট শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে৷ ওয়েবসাইটে প্রবেশ করতে প্রচুর সময় লাগায় কোন তথ্যের প্রয়োজন হলে শিক্ষার্থীরা হচ্ছে ভোগান্তির শিকার৷
ওয়েবসাইটের হোম পেজ দুর্বল থাকার কারণে প্রবেশ করতে অনেক সময় লাগে৷ মাঝে মাঝে শুধু কালো পর্দাই আসে মূল ওয়েবসাইট আসে না৷ এই সমস্যা চলছে কয়েক মাস ধরে৷ হয়নি এখনও কোনো সমাধান৷
এ বিষয়ে জানতে চাইলে সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম বলেন, আমাদের ওয়েবসাইটের বেসটা ডিজাইন করেছিল তখনকার সময়ের যে সহকারী প্রোগ্রামার তাকে তৎকালীন ভিসি নাসির স্যার দায়িত্ব দিয়ে করিয়েছিলেন৷ ঐভাবেই ঐ কোডিংটাই আছে৷ ঐ কোডিংটা আর পাল্টানো হয়নি৷
নতুন ওয়েবসাইট করার বিষয়ে তিনি জানান, নতুন একটা কমিটি করে দেয়া হয়েছে ইন্টারনেট ব্যবস্থাপনা কমিটি৷ এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন স্যার উনিও আছেন৷ আমরা শীঘ্রই ওয়েবসাইট পাল্টানোর ব্যাপারে কাজ করবো৷ সব কিছুর একটা প্রসেস আছে চলছে৷ এটা থাকবে না শ৷ নতুন ওয়েবসাইটের কাজ চলছে৷ আমাদের ডাটাবেজ কনভার্টের কাজ চলছে৷ আশাকরি তারাতারি সমস্যার সমাধান হয়ে যাবে৷
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments