ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনের দিনকে কেন্দ্র করে যেসব থানা এলাকায় মেট্রোরেল পড়েছে সেসব এলাকার বাসিন্দাদের এবং অফিস, আবাসিক হোটেল কেন্দ্র করে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যা উদ্বোধনের দিন ২৮ ডিসেম্বর আগের রাত থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত যেসব থানা পড়েছে, সেসব এলাকার বাসিন্দাদের কারও বৈধ অস্ত্র থাকলে তা ২৫ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বুধবার (২১ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, মেট্রোরেলের উদ্বোধনকে কেন্দ্র করে বেশ কয়েক দফা শর্ত দেওয়া হয়েছে বাসিন্দা এবং অফিস, আবাসিক হোটেল ঘিরে। উদ্বোধনের সময় এবং আগে পরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আগে থেকেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মনে করি, নগরবাসী উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মেট্রোরেলের উদ্বোধনের বিষয়টি অবলোকন করবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই কাজ করবেন।
পুলিশের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে:
১. কোনও ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনও ভাড়াটিয়া উঠতে পারবেন না।
২. কোনও ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনও অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না।
৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল সংলগ্ন কোনও ভবনের বেলকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।
৪. ওইসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওইদিন কোনও ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
৫. মেট্রোরেল সংলগ্ন কোনও ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না।
৬. ওই এলাকার কোনও ভবন বা ফ্ল্যাটে যদি কোনও বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।
৭. মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে।
আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে মেট্রোরেল।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (৩০ এ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ কমিটি গঠন সংক্রান্ত আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর ২০২১ সালের হিসাব অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে রোডক্র্যাশে ৩১ হাজার ৫৭৮ জন নিহত হয়। এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির ২০২৫ সালের রোড সেফটি প্রোফ ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর (পুন:) ৩ (তিন) নম্বর স্ ...
সব মন্তব্য
No Comments