ডেস্ক রিপোর্টঃ জার্মানি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্স কাঠামোর আওতায় মোট ৭.৯০ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের চালান এসেছে।আজ বিকেল ৫টায় এ ভ্যাকসিন পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণ-যোগাযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য-সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস)-এর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার বিমান বন্দরে এই ৭.৯০ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের চালান গ্রহণ করেন।
ডিজিএইচএস সূত্র জানায়, বাংলাদেশ এখন পর্যন্ত ৫২৭১৯৯৪০ ডোজ ভ্যাকসিন সংগ্রহ করেছে।
বাংলাদেশ এই প্রাণঘাতি বৈশ্বিক মহামারি মোকাবেলায় এখন পর্যন্ত আটটি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ অনুমোদিত কোভিড-১৯ এর ভ্যাকসিনগুলো হচ্ছে- মর্ডানা, জনসন এন্ড জনসন, করোনা ভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফাম।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments