ডেঙ্গুতে আরও ৩১৭ জন আক্রান্ত

প্রকাশ : 04 Oct 2024
ডেঙ্গুতে আরও ৩১৭ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ২০৩ জন ও নারী ১১৪  জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৮৬ জন ও নারী ৯১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩৪ হাজার ৪৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৭৪৪ জন ও নারী ১২ হাজার ৬৯৪ জন।


সম্পর্কিত খবর

;