স্টাফ রিপোটার: ঢাকা ৪ আসনে জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমি শ্যামপুর-কদমতলীতে যে পরিমাণ কাজ করেছি এবং সুখে-দুঃখে যেভাবে পাশে ছিলাম, আমি বিশ্বাস করি অত্র এলাকার ভোটাররা আমাকে মূল্যায়ন করবে। তারা জানে বাবলা সন্ত্রাসীদের গডফাদার নন, চাঁদাবাজ নন। বাবলা এমপি হলে এলাকাবাসী নিরাপদ থাকে। আর কারা নির্বাচিত হলে এলাকায় অশান্তি আসবে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে তা ভেবেই জনগণ লাঙ্গল মার্কায় ভোট দিবে।
মঙ্গলবার লাঙল মার্কায় ভোট চেয়ে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। বাবলা সকালে দোলাইপাড়, দুপুরে কদমতলী থানার মেরাজনগর বাজার, বিকালে ৫৮ নং ওয়ার্ডের ওয়াসা রোড, সন্ধ্যায় আলমবাগ এবং রাতে শ্যামপুরের তুলা বাগিচায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এছাড়া তার পক্ষে তার সহধর্মিণী সালমা ইসলাম জুরাইন, পোস্তগোলা এবং শ্যামপুর শিল্পাঞ্চলে গণসংযোগ করেন।
বাবলা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। তবে, সরকার দলীয় সমর্থকরা আমাদের কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। কিন্তু আমিও এলাকার সন্তান। রক্তচুক্ষু দেখাবেন না, কোনো ধরনের হুমকি আমি ভয় পাই না। ভোটারদের ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলার চেষ্টা করেন তাহলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
দিনব্যাপী গণসংযোগকালে বাবলার সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, সুলতানা আহমেদ লিপি, শাহ ইমরান রিপনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
সব মন্তব্য
No Comments