ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক জানান, রাত ২ টা ৩৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে একটা মসজিদের কাছে হাতিরঝিল সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতে ধাক্কা দিয়ে অাছড়ে পড়ে। পরে মাজদার রহমান নামে এক পথচারী ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মোটরসাইকেলটি নয়াটোলা পুলিশ ফাঁড়িতে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে পুলিশ জানতে পারে রাত ৪ টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে। তার নাম হাবীবুর রহমান। তিনি একজন সাংবাদিক।
হাবীবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব তাৎক্ষণিক এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
সংবাদকর্মী হাবীবের নামাজে জানাজা ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ), সময়ের আলোর কার্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments