দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু

প্রকাশ : 11 Oct 2021
No Image

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৭ হাজার ৬৯৯ জন। নতুন শনাক্ত হয়েছে ৫৯৯ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৯৩ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ৭৫ হাজার ৩৮৯ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৩৪ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। মৃত্যু ১৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৯ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ১১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৭ হাজার ৭৫০ ও নারী ৯ হাজার ৯৪৯ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৭ জন, খুলনা ১ জন, বরিশাল ২ জন ও ময়মনসিংহ ১ জন মারা গেছেন।

সম্পর্কিত খবর

;