নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
সোমবার সকালে দৌলতপুর ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ভুক্তভোগী কৃষকরা অংশ নেন। উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড সদস্য পুতুল চৌধুরী, সাবেক সদস্য হাবিবুর রহমান শেখ, স্থানীয় বাসিন্দা খোকন মিয়া, হাবিবুর রহমান ও সাজু মিয়াসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে হাওর এলাকায় কৃষিকাজ করে আসলেও প্রকৃত কৃষক হয়েও কৃষক কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। অপরদিকে, যাদের কৃষিজমি নেই বা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততা নেই, তাদের অনেকেই কৃষক কার্ড পেয়েছেন।
বক্তারা আরও বলেন, কৃষকদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এতে প্রকৃত কৃষকরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষক কার্ড বিতরণে অনিয়মের বিষয়টি পুনরায় তদন্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে দ্রুত কার্ড প্রদানের দাবি জানান তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments