ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত ৮৮২

প্রকাশ : 01 Dec 2024
ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, আক্রান্ত  ৮৮২

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৪৯৪ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৪০ জন ও নারী ২৫৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৫৩ জন ও নারী ৩২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯২ হাজার ৩৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫৮ হাজার ৩৬১ জন ও নারী ৩৩ হাজার ৯৯০ জন।


সম্পর্কিত খবর

;