রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের লক্ষে বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় তিনি বলেন ষড়যন্ত্রের বেড়াজাল ডিঙ্গিয়ে স্বপ্ন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বাঙালীর আবেগ আর স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে দক্ষিণাঞ্চলের লাখো নেতা-কর্মী-সমর্থক ও আপামর জনতা অংশ নিয়ে ইতিহাসের অংশীদার হয়ে থাকবেন। সভায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সদস্য অধ্যাপক জাকির হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়ার সর্বস্তরের ৪ সহস্রাধীক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে দুটি দোতলা লঞ্চে যোগদানের বিষয়ে সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments