রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ যাত্রী অধিকার আন্দোলনের নেতা জুবের আহমদ অপুর বিরুদ্ধে পরিবহন আন্দোলনের নেতা আব্দুল মতিনের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ সমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাবেক লীগ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
মানববন্ধন পরবর্তী সমাবেশ ও লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১৪ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেককে আব্দুজ জহুর সেতুতে বেধড়ক মারধর করা হয়েছে। এর আগে ছাত্রলীগের নেতাদের বহনকারী গাড়িকে আঘাত করা হয়েছে। তারপরও পরিবহন আন্দোলনের নামে ওইদিন সন্ধ্যায় আব্দুজ জহুর সেতুতে নৈরাজ্য সৃষ্টি করে তারা। মারধর করে স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেকসহ কয়েকজনকে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, অবৈধ আন্দোলন ও মারধর করার পরও তারা গত ১৬ অক্টোবর ষড়যন্ত্রমূলক দ্রুত বিচার আইনে মামলা দিয়েছে জুবের আহমদ অপু, তার পুত্রসহ ৭ জনের বিরুদ্ধে। এই মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান তারা। স্মারকলিপিতে নিরপরাধ জুবের আহমদ অপুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, পরিবহন সেক্টরের নৈরাজ্য বন্ধ, যাত্রীদের জিম্মি করে পরিবহন ধর্মঘট বন্ধসহ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, এডভোকেট বুরহান উদ্দিন, জামাল আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান শিবলু আহমদ চৌধুরী, নাজমুল হক প্রমুখ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments