স্টাফ রিপোর্টার: ঢাকা সেনানিবাসে রবিবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আজ সুবিদিত। তিনি বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীরই অবিচ্ছেদ্য অংশ এবং এই বাহিনীর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতা প্রশংসনীয়।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পিজিআর কমান্ডার। সেখানে তিনি কোয়ার্টার গার্ড পরিদর্শন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরে কর্মরত সব অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশে দরবারে বক্তব্য দেন রাষ্ট্রপতি।
বক্তব্যের শুরুতে তিনি পিজিআরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদসহ সব প্রয়াত সৈনিককে স্মরণ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে ‘বাংলাদেশ নীতি’ ধারণ করা হচ্ছে এবং এই নীতির মধ্য দিয়েই দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হবে। তিনি উল্লেখ করেন, প্রচলিত নিরাপত্তাঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহারসহ নতুন ধরনের নিরাপত্তা হুমকি চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গঠিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments