ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনটেইনার ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে (আপ) লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনারবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় পৌছে ১২টা ৫০ মিনিটের সময় ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে করে চট্টগ্রাম ও সিলেটের সাথে ঢাকা অভিমুখী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী (ডাউন লাইনে) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মোঃ রফিকুল ইসলাম বিকেল ৫টার সময় বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌছেছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারনে রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় কনটেইনার ট্রেনের ৭বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments