ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এক নারী ও তার শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার বলেন, দেশীপাড়া নগরীয়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এসি রিপন বলেন, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার পড়নে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রং ফর্সা। আর মেয়েটির বয়স ৪-৫ বছর হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন জানান, এলাকাটি নির্জন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের এখানে এনে গলা কেটে হত্যা করেছে।
গাজীপুর মেট্রোপলিটন থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments