রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হবে,ভূমিধসের শংকা

প্রকাশ : 11 Jul 2024
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হবে,ভূমিধসের শংকা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও  আজ বৃহস্পতিবার (১১ জুলাই ) সকাল ১১টা থেকে  পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ভারী (৪৪-৮৮মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি. মি. বা তারও বেশী) বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিস জানায়, অতি ভারী বৃষ্টির কারনে সিরেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর

;